ইসলামী আন্দোলন বাংলাদেশ ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নাম পরিবর্তন করে নতুন নাম হিসেবে ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’ প্রস্তাব করেছে। আজ দুপুরে জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে তাদের পক্ষ থেকে প্রস্তাবনা জমা দেওয়া হয়। দলের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন জানান, রাষ্ট্রের নামের মধ্যে জনগণের কল্যাণ নিশ্চিত করার দর্শন প্রতিফলিত হবে। এছাড়াও, শুদ্ধাচার, জবাবদিহিতা এবং দুর্নীতি প্রতিরোধে শরিয়া আইন প্রবর্তনের জন্য প্রস্তাবনা উপস্থাপন করেছে দলটি।
সুত্রা২৪


