দেশের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে ৫ আগস্টের পর লুট হওয়া অস্ত্র এখনো প্রত্যাশা অনুযায়ী উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, পুলিশ চেষ্টা চালাচ্ছে, তবে অস্ত্রের বাইরে থাকা হুমকি সৃষ্টিকারী হতে পারে, তাই এগুলোর উদ্ধারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সিলেটের এয়ারপোর্ট থানা পরিদর্শন শেষে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিলের সময় সিলেটসহ বিভিন্ন জায়গায় যারা লুটপাট করেছে, তাদের আইনের আওতায় আনা হচ্ছে। ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। এ ব্যাপারে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।
পুলিশের সংকট প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, পুলিশের থাকা-খাওয়ার সমস্যা রয়েছে, যা দ্রুত সমাধান করতে হবে। তিনি আরও বলেন, পুলিশদের অ্যাকশন নিতে দেরি হওয়ার কারণে কিছু থানা ও ফাঁড়ির গাড়ি ভেঙে গেছে, তবে সবকিছুই শীঘ্রই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন।
এ সময় থানা পরিদর্শনকালে লালগালিচা দেখে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “বারবার বলেছি, প্রটোকল করতে গিয়ে কাজের সময়টা নষ্ট হচ্ছে।”
সুত্রা২৪


