স্বরাষ্ট্র উপদেষ্টা, অবসরপ্রাপ্ত লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের ফিরিয়ে আনার বিষয়ে একটি চুক্তি হয়েছে। তিনি বলেন, “আমরা তাদের ফিরিয়ে আনার চেষ্টা করছি। তবে ভারতের সঙ্গে আমাদের দেশের সম্পর্কের মধ্যে কোনো সংঘাতের আশঙ্কা নেই।”
এ কথা তিনি বৃহস্পতিবার (১০ এপ্রিল) সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন।
তিনি আরও জানান, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। বর্তমানে বিভিন্ন থানায় অস্ত্র উদ্ধার অভিযান চলছে, এবং এসব অস্ত্র উদ্ধার হলে পুলিশের কার্যক্রম আরও দ্রুততার সঙ্গে এগিয়ে যাবে।”
এ সময় সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, সিলেট রেঞ্জ ডিআইজি মুশফেকুর রহমান এবং সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া উপস্থিত ছিলেন।
সুত্রা২৪


