33.6 C
Dhaka
Sunday, June 21, 2026

বিনিয়োগের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার নীতিতে বিশ্বাসী বিএনপি: আমির খসরু

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশ নেয়া বিএনপির প্রতিনিধি দল সম্মেলনে উপস্থিত অতিথিদের সঙ্গে মতবিনিময় করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার (১০ এপ্রিল) সম্মেলনে অংশ নেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

ব্রিফিংয়ে আমির খসরু বলেন, “বিনিয়োগের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নীতিতে বিশ্বাস করে বিএনপি।” তিনি জানান, সম্মেলনে উপস্থিত সকলের মধ্যে আগামী নির্বাচনের পরবর্তী সরকারের নীতিমালা নিয়ে কৌতূহল ছিল। তিনি আরও বলেন, “বিনিয়োগ ছাড়া দেশ এগিয়ে যাওয়া সম্ভব নয়, এবং এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত।”

বিগত সরকারের আমলে অর্থনীতির অবস্থা খারাপ হওয়ার বিষয়ে তিনি বলেন, “দুর্নীতির কারণে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধ্বংস হয়েছে।” বিএনপি এই সমস্যা সমাধানে আমূল পরিবর্তন আনতে প্রস্তুত।

তিনি আরও জানান, বিএনপি বিনিয়োগকারীদের জন্য একটি নিরবচ্ছিন্ন ও সহজ পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিনিয়োগকারীদের জন্য একজন ক্যাপ্টেন নিয়োগ করা হবে, যাতে তারা মন্ত্রণালয়ে দৌঁড়ানোর প্রয়োজন না পড়ে।

অন্তর্বর্তী সরকারের বিনিয়োগ বাড়ানোর উদ্যোগের প্রশংসা করে আমির খসরু বলেন, “এ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ