বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমান বলেছেন, পয়লা বৈশাখ বরাবরই জাতির জীবনে নানা রূপ ও বৈচিত্র্য নিয়ে ফিরে আসে। তিনি বলেন, এই উৎসব প্রকৃতির আনন্দ ও প্রাণের উজ্জীবনকে নিয়ে আমাদের ইতিহাসের সঙ্গে একাত্ম হয়ে থাকে। নববর্ষের দিন আমাদের গৌরবময় অতীত এবং ঐশ্বর্যের স্মৃতিগুলোকে হৃদয়ে জাগিয়ে তোলে।
বাংলা নববর্ষ উপলক্ষে দেশ-বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্য দীর্ঘকাল ধরে গড়ে ওঠা শক্ত ভিত্তি, যা জাতির আত্মপরিচয়ের অংশ। পয়লা বৈশাখ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি, এবং মানবিক মূল্যবোধের উৎস হয়ে জাতিকে এক শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করায়।
তিনি আরও বলেন, পয়লা বৈশাখ আমাদের অতীতের আলোকে ভবিষ্যতের অগ্রগতি এবং উৎকর্ষের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। এখন আমাদের প্রয়োজন একটি শক্তিশালী গণতন্ত্র, যা জনগণের উদার দৃষ্টিভঙ্গি এবং ঐতিহ্যের ভিত্তিতে বহুমতের সহাবস্থান নিশ্চিত করবে।
তারেক রহমান ১৪৩১ সালকে অতীতের ঘটনা ও দুর্ঘটনার সাক্ষী হিসেবে উল্লেখ করেন এবং বলেন, বিশ্বজুড়ে অশান্তির ছায়ার মধ্যে শান্তির জন্য আমাদের আরও সক্রিয় হতে হবে। তিনি নতুন উদ্যমে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানান।”
সুত্রা২৪


