33.9 C
Dhaka
Sunday, June 21, 2026

সংস্কার চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয়: রিজভী

advertisment
- Advertisement -spot_img

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নয় এবং এটি একটি চলমান প্রক্রিয়া। তিনি রোববার (১৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ‘ফ্যাসিবাদের মুখাবয়ব’ শিল্পকর্ম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

রিজভী বলেন, বর্তমান সময়ে যতটুকু সংস্কার করা সম্ভব, তা করা উচিত এবং বাকিটা নির্বাচিত সরকার এসে সম্পন্ন করবে। তিনি জানান, দেশে মুক্ত বাতাস সৃষ্টি হয়েছে এবং জনগণ গণতন্ত্র ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছে।

তিনি আরও বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে এবং এ পথেই তারা একদিন সফল হবে। তিনি শিল্প-সাহিত্য এবং সংস্কৃতির বিকাশের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠাকে অপরিহার্য বলে উল্লেখ করেন।

চারুকলার শিল্পকর্মে আগুন দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রিজভী বলেন, শিক্ষক-শিক্ষার্থীরা মেধা ও পরিশ্রমের সঙ্গে দুর্দান্ত কাজ করে যাচ্ছেন, তাদের তিনি আন্তরিক অভিনন্দন জানান।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ