33.6 C
Dhaka
Sunday, June 21, 2026

সেন্টমার্টিনে পর্যটন সীমিতকরণে ক্ষতিগ্রস্তদের জন্য বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে সরকার

advertisment
- Advertisement -spot_img

সেন্টমার্টিন দ্বীপে পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে পর্যটন নিয়ন্ত্রণের সিদ্ধান্তের পর স্থানীয় জনগণের জীবিকা যেন ব্যাহত না হয়, সে লক্ষ্যে বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রোববার (১৩ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সভায় এ তথ্য জানান।

সভায় জানানো হয়, দ্বীপবাসীর জন্য বিকল্প কর্মসংস্থান নির্ধারণে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে আহ্বায়ক করে একটি ওয়ার্কিং টিম গঠন করা হয়েছে। এ কমিটিতে বিভিন্ন সরকারি দপ্তর, বেসরকারি সংস্থা ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধি থাকবে।

প্রস্তাবিত কর্মসংস্থানের মধ্যে রয়েছে:

  • মাছ ধরার উন্নয়ন, পরিবেশবান্ধব জাল ও প্রযুক্তি সরবরাহ
  • শুটকি মাছ ব্র্যান্ডিং ও বাজারজাতকরণ
  • সিউইড, মাশরুম ও সবজি চাষ
  • গবাদিপশু পালন ও পোল্ট্রি খামার
  • ব্লগিং, কনটেন্ট ক্রিয়েশন, ফটোগ্রাফির প্রশিক্ষণ
  • নারীদের জন্য সেলাই, নকশি কাঁথা, হস্তশিল্প তৈরির প্রশিক্ষণ
  • শিক্ষার্থীদের সহায়তা, রেস্টুরেন্টে প্রশিক্ষণ
  • স্থানীয় যুবকদের ট্যুর গাইড হিসেবে গড়ে তোলা

সভায় আরও জানানো হয়, এসব কার্যক্রম বাস্তবায়িত হলে সেন্টমার্টিনের জনজীবনে নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং দ্বীপের জীববৈচিত্র্য সংরক্ষণ সহজ হবে।

সভায় পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. কামরুজ্জামানসহ জেলা প্রশাসন, কোস্ট গার্ড ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ