27.2 C
Dhaka
Monday, June 15, 2026

‘আপনারা অনির্বাচিত, সেটা প্রতিদিন মনে করিয়ে দেওয়া হবে’ — অন্তর্বর্তী সরকারকে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি

advertisment
- Advertisement -spot_img

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ‘জনগণ পাঁচ বছরের জন্য সরকার চায়’—এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে বলেন, “আপনারা নির্বাচিত নন, এবং প্রতিদিন আপনাদের সে কথাই মনে করিয়ে দেওয়া হবে।”

রোববার (১৩ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ভাসানী অনুসারী পরিষদের ‘জাতীয় প্রতিনিধি সম্মেলন ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন

সালাহ উদ্দিন বলেন, “নির্বাচিত সরকারের বিকল্প আপনারা হতে পারেন না। গণতন্ত্রের কথা বলে যদি গণতন্ত্রবিরোধী পথ বেছে নেন, তাহলে সেটা দেশের জন্য শুভ হবে না।” তিনি আরও যোগ করেন, “যদি গণ–অভ্যুত্থানই আপনাদের নির্বাচিত করে থাকে, তবে নির্বাচন কমিশনের প্রয়োজনটা কী?”

তিনি উপদেষ্টাদের বক্তব্যের উদাহরণ টেনে বলেন, “একজন উপদেষ্টা বলেছেন, জনগণ নাকি তাদের পাঁচ বছরের জন্য চায়। আবার একজন বলেছেন, তারা নাকি নির্বাচিত হয়েছেন। এইসব বক্তব্য বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন।”

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের আগের দেওয়া বক্তব্য এবং বর্তমান অবস্থান প্রসঙ্গে সালাহ উদ্দিন বলেন, “এই রকম অবস্থান পরিবর্তন জাতি ও আন্তর্জাতিক মহলে নেতিবাচক বার্তা দেবে।” তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির বৈঠক ও আলোচনায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

তিনি বলেন, “এটা কোনো বিপ্লব নয়, বরং গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন। মানুষ ভোটাধিকার, সাংবিধানিক অধিকার ও বৈষম্যহীন সমাজব্যবস্থা চায়। সেই দাবি থেকেই গণ–অভ্যুত্থান সংঘটিত হয়েছে।”

নির্বাচনের দাবি

বিএনপি নেতা বলেন, “সাংবিধানিক ও রাষ্ট্রীয় কাঠামোর সংস্কারের মধ্য দিয়ে আমরা একটি ভারসাম্যপূর্ণ, গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চাই। জনগণ যাতে দ্রুত ভোটাধিকার ফিরে পায়, সেটিই এখন সর্বোচ্চ অগ্রাধিকার।”

এই সম্মেলনে ভাসানী অনুসারী পরিষদের নতুন নাম ঘোষণা করা হয়—ভাসানী জনশক্তি পার্টি

  • চেয়ারম্যান: শেখ রফিকুল ইসলাম
  • মহাসচিব: আবু ইউসুফ সেলিম

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকসহ বিভিন্ন নেতারা।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ