33.6 C
Dhaka
Sunday, June 21, 2026

পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৩ এপ্রিল) তিনি এক বার্তায় এ শুভেচ্ছা জানান, যা সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষের প্রথম দিন উদযাপিত হবে।

প্রধান উপদেষ্টা তাঁর বার্তায় বলেন, “শুভ নববর্ষ ১৪৩২। বাংলা নববর্ষের এ উপলক্ষে আমি সকল দেশবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।” তিনি আরও বলেন, পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির একটি ঐতিহ্যবাহী উদযাপন, যা বাঙালিদের ঐক্য ও পুনর্মিলনের দিন হিসেবে বিশেষ স্থান অধিকার করে।

ড. ইউনূস বলেন, “এটি এমন একটি দিন, যখন বাঙালি জাতি সকল ধর্ম এবং বর্ণের বিভেদ ভুলে একত্রিত হয়ে নবচেতনা এবং নতুন অঙ্গীকারে জীবন শুরু করে।”

তিনি আরও বলেন, “পহেলা বৈশাখ মুঘল সম্রাট আকবরের রাজত্বকালে কৃষিকাজ সহজতর করার জন্য ‘ফসলি বছর’ হিসেবে গণনা শুরু হয়েছিল, যা পরবর্তীতে বাঙালি ঐক্যের প্রতীক হয়ে উঠেছে।”

প্রধান উপদেষ্টা নতুন বছরে সকল দুঃখ-বেদনা এবং হতাশা দূর করে নতুন আশার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, ২৪ সালের গণঅভ্যুত্থান দেশের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা একটি বৈষম্যমুক্ত, সুখী, সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য অনুপ্রেরণা জোগায়।

নববর্ষ উপলক্ষে গৃহীত সকল উদ্যোগের সাফল্য কামনা করেন তিনি।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ