বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপন উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে অনুষ্ঠিত বৈচিত্র্যময় সাংস্কৃতিক আয়োজনে যোগ দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মহানগর সার্বজনীন পূজা কমিটির ব্যবস্থাপনায় এই আয়োজনে অংশগ্রহণ করে তিনি উপস্থিত সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান।
মন্দির পরিদর্শন শেষে সেনাপ্রধান তার বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য এবং জাতীয় ঐক্যের প্রতি গুরুত্বারোপ করে বলেন, সকল ধর্ম-বর্ণের মানুষ মিলে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করতে হবে।
অনুষ্ঠান শেষে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, জাতির প্রতি এ বার্তা শান্তি ও সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করবে।


