33.6 C
Dhaka
Sunday, June 21, 2026

“পয়লা বৈশাখ শুধু একটা তারিখ নয়, এটি আমাদের সংস্কৃতির প্রতীক” – শারমীন এস মুরশিদ

advertisment
- Advertisement -spot_img

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, পয়লা বৈশাখ শুধুমাত্র একটি তারিখ নয়, বরং এটি আমাদের সংস্কৃতি, ভালোবাসা এবং আনন্দের প্রতীক।

তিনি বলেন, এই দিনটি আমাদের পুরনো দুঃখ-কষ্ট ভুলে, নতুন আশা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করার দিন। শিশুরা, যাদের চোখে নতুন স্বপ্ন রয়েছে, তারা এই দেশের ভবিষ্যত। উপদেষ্টা শিশুদের নতুন কিছু শেখার এবং ভালো কাজ করার উপদেশ দেন।

এছাড়া তিনি শিশুদের বাবা-মা, শিক্ষক এবং গুরুজনদের সম্মান করার পাশাপাশি মনোযোগ দিয়ে পড়াশোনা করার এবং নৈতিকতার চর্চা করার কথা বলেন।

এই সময় তিনি নতুন বছরের প্রথম দিনে মিলেমিশে থাকা, হিংসা-বিদ্বেষ থেকে দূরে থাকা, সামাজিক ঐক্য বজায় রাখাসহ দুর্নীতি, মাদক, সহিংসতা এবং কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

এ আয়োজনে শিশুরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে, যেমন ছড়ায় ছড়ায় বৈশাখ, নাগরদোলা, পুঁথিপাঠ, গম্ভীরা, এবং পানি খেলা।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ