33.6 C
Dhaka
Sunday, June 21, 2026

ট্রাম্প প্রশাসনের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর

advertisment
- Advertisement -spot_img

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রথম উচ্চপর্যায়ের প্রতিনিধিদল তিন দিনের সফরে বাংলাদেশে আসছে। সফরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ বাংলাদেশে আসবেন।

সফরের সময় বাংলাদেশের সংস্কার, গণতান্ত্রিক উত্তরণ, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। সফরের প্রথম দিনে নিকোল চুলিক ঢাকায় পৌঁছাবেন, এরপর অ্যান্ড্রু হেরাপ আসবেন, যার সঙ্গে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসন যোগ দেবেন।

এই সফরের আওতায় তারা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। পরবর্তী সময়ে তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে মতবিনিময় করবেন। আগামী ১৭ এপ্রিল বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।

এছাড়া, সফরের সময় যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। অ্যান্ড্রু হেরাপের সফরে মিয়ানমার ও রোহিঙ্গা পরিস্থিতি বিশেষ গুরুত্ব পাবে, যেখানে মিয়ানমারের অবস্থা এবং রোহিঙ্গাদের মানবাধিকার নিয়ে আলোচনা করা হবে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ