রাজউকের পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই মামলার চার্জশিট আমলে নিয়ে এ আদেশ দেন। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
দুদক জানায়, পূর্বাচল আবাসিক প্রকল্পে ৬০ কাঠা জমি অবৈধভাবে বরাদ্দের অভিযোগে শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং সরকারের সাবেক ও বর্তমান উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে পৃথক আটটি মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে। মামলাগুলোতে অভিযোগ—সরকারি ক্ষমতার অপব্যবহার করে অযোগ্য ব্যক্তিদের নামে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।
এ মামলায় আরও আছেন সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর প্রাক্তন একান্ত সচিব সালাউদ্দিন, রাজউক ও গৃহায়ন মন্ত্রণালয়ের বেশ কয়েকজন কর্মকর্তা।
প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছাড়েন এবং ভারতে রাজনৈতিক আশ্রয় নেন। বর্তমানে সেখানেই অবস্থান করছেন।
সুত্রা২৪


