33.1 C
Dhaka
Monday, June 15, 2026

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি : জানালেন আসিফ নজরুল

advertisment
- Advertisement -spot_img

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপি স্পষ্টভাবে জানিয়েছে, তারা ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চায়—এমন তথ্য দিয়েছেন দলটির আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, “বিএনপি বলেছে, নির্বাচন নিয়ে আর ধোঁয়াশার অবকাশ নেই। জনগণের প্রত্যাশা অনুযায়ী, একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে—বিশেষ করে ডিসেম্বরের ভেতরে—নির্বাচন চাই আমরা।”

বিএনপির প্রতিনিধি দল দুপুর ১২টায় যমুনায় পৌঁছায় এবং প্রায় দুই ঘণ্টাব্যাপী আলোচনার পর দুপুর ২টার দিকে বৈঠক শেষ হয়।

প্রতিনিধি দলে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, নজরুল ইসলাম খান এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী।

প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচনের সময়সূচি নিয়ে এখনো কোনো নির্দিষ্ট ঘোষণা না আসায় আলোচনায় অসন্তোষ প্রকাশ করেছে বিএনপি। তবে দলের পক্ষ থেকে বারবারই ডিসেম্বরের মধ্যে ভোট আয়োজনের জোর দাবি জানানো হচ্ছে।

[বিস্তারিত আসছে…

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ