আগামী ২৭ এপ্রিল দুই দিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনা করার জন্য ফরেন অফিস কনসালটেশন (এফওসি) এর প্ল্যাটফর্মে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে আলোচনা করা হয়েছে।
সফরের বিস্তারিত তথ্য খুব শিগগিরই জানানো হবে বলে জানান পররাষ্ট্রসচিব।


