33.1 C
Dhaka
Monday, June 15, 2026

শিগগিরই নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে যাচ্ছে জামায়াত: শিশির মনির

advertisment
- Advertisement -spot_img

নিবন্ধন প্রসঙ্গে হতাশ না হতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। তিনি আশা প্রকাশ করেছেন যে, শিগগিরই দলটি নিবন্ধন এবং প্রতীক ফিরে পাবে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, জামায়াতের নিবন্ধন প্রক্রিয়া বিলম্বিত হলেও শিগগিরই বিষয়টি সমাধান হবে। এ সময় তিনি আরও জানান, জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির বিষয়ে চলতি মাসেই সিদ্ধান্ত আসবে।

এছাড়া, আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো, যার মধ্যে জামায়াতও পিছিয়ে নেই। তারা প্রায় ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। তবে নিবন্ধন ও প্রতীক সম্পর্কিত বিষয়টি এখনও সর্বোচ্চ আদালতে নিষ্পত্তি হওয়া বাকি।

এদিকে, জামায়াতের আইনজীবীরা বিষয়টিকে স্বাভাবিক বলে মনে করছেন এবং তাদের আশা, শিগগিরই এই আইনি প্রক্রিয়া শেষ হবে। অ্যাডভোকেট শিশির মনির জানান, আগামী রোববার (২০ এপ্রিল) থেকে দেশের সর্বোচ্চ আদালতে বিচার কাজ শুরু হবে, তবে প্রধান বিচারপতি ২৩-৩০ এপ্রিল পর্যন্ত দেশের বাইরে থাকবেন। তার পরেই এই মামলার চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ