33.1 C
Dhaka
Monday, June 15, 2026

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ

advertisment
- Advertisement -spot_img

রাজধানীর উত্তরায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ‘ছাত্রজনতা’ ব্যানারের একদল বিক্ষুব্ধ জনতা। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত এই মিছিলে অংশ নেন হাজারো মানুষ।

বিক্ষোভকারীরা আওয়ামী লীগকে দেশের রাজনীতি থেকে নিষিদ্ধের দাবি জানিয়ে বলেন, “এই দল ফ্যাসিবাদী, তাদের রাজনীতিতে থাকার অধিকার নেই।” একইসঙ্গে তারা আওয়ামী লীগের ব্যানারে ওই দিন সকালে উত্তরায় অনুষ্ঠিত মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আহ্বান জানান।

মিছিল থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগানে উত্তাল হয় উত্তরা।

এর আগে শুক্রবার ভোরে উত্তরায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘ঢাকা-১৮ সংসদীয় এলাকা’ ব্যানারে একটি মিছিল করেন। সেই মিছিল থেকে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করা হয়। তিন মিনিটের একটি ভিডিও আওয়ামী লীগ তাদের ফেসবুক পেজে প্রকাশ করে।

এছাড়াও একই দাবিতে যাত্রাবাড়ী, ডেমরা এবং আংশিক কদমতলী থানা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোও বিক্ষোভ মিছিল করেছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ