33.1 C
Dhaka
Monday, June 15, 2026

জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ হতে দেওয়া যাবে না: নাহিদ ইসলাম

advertisment
- Advertisement -spot_img

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “জুলাই গণঅভ্যুত্থান যেন ব্যর্থ না হয়, তা নিশ্চিত করা আমাদের জাতীয় দায়িত্ব।” তিনি বলেন, অতীতে গণআন্দোলনের ব্যর্থতায় ফ্যাসিবাদী শাসনের দীর্ঘ সময় জাতিকে পেছনে ঠেলে দিয়েছে, তাই এবার সফলতার কোনো বিকল্প নেই।

শনিবার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম জানান, ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ ১৬ বছরের ফ্যাসিস্ট শাসককে বিদায় করতে বাধ্য করে। হাজারো শহীদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে আজকের এই নতুন রাজনৈতিক প্রেক্ষাপট গড়ে উঠেছে।

তিনি বলেন, “এই আন্দোলনের ধারাবাহিকতায়ই এনসিপি’র আত্মপ্রকাশ ঘটেছে, যার মূল শক্তি দেশের তরুণ প্রজন্ম।” দলটি ফ্যাসিবাদ প্রতিরোধ এবং একটি নতুন রাজনৈতিক ব্যবস্থার লক্ষ্যে কাজ করছে।

নাহিদ ইসলাম আরও বলেন, “এই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের পরিবর্তনের জন্য নয়, বরং রাষ্ট্র কাঠামোর মৌলিক ও গুণগত সংস্কারের লক্ষ্যে পরিচালিত। সংবিধান, বিচারব্যবস্থা, নির্বাহী ক্ষমতা এবং নির্বাচন ব্যবস্থায় আমূল সংস্কার ছাড়া ফ্যাসিবাদ নির্মূল সম্ভব নয়।”

সংলাপে তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশগুলোর সঙ্গে অধিকাংশ ক্ষেত্রে এনসিপি একমত। কিছু বিষয়ে আংশিক দ্বিমত থাকলেও তারা নিজস্ব প্রস্তাব সংক্ষেপে তুলে ধরেছেন।

“জাতীয় ঐকমত্য এবং জুলাই সনদ প্রণয়নের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক সংবিধান ও রাষ্ট্র কাঠামো গঠনে একযোগে কাজ করবো,” বলেন নাহিদ।

সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, নাসিরুদ্দীন পাটোয়ারী, হাসনাত আব্দুল্লাহ, শামান্তা শারমীন, নাহিদা সারওয়ার নিভা, জাবেদ রাসিন এবং সারোয়ার তুষার।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ