যথাসময়ে নির্বাচন না দিলে অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল ড. অলি আহমদ।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এলডিপির এক গণযোগদান অনুষ্ঠানে তিনি বলেন, “সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে নাটক করছে। রাজনৈতিক ঐকমত্য ছাড়া এসব সংস্কার অর্থহীন।”
তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানের সময় হতাহতের ঘটনা প্রমাণ করে—এই সরকার জনগণের পাশে নেই। উপদেষ্টারা কথা ও কাজে মিল রাখছে না, অর্থনীতি ও বিনিয়োগ নিয়ে মিথ্যা বুলিতে জনগণকে বিভ্রান্ত করছে।”
অনুষ্ঠানে এলডিপির মহাসচিব ড. রিদওয়ান আহমেদ অভিযোগ করেন, “জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলন শুরু করে, এখন তারাই বৈষম্য তৈরি করছে।”
দলে যোগ দিয়ে ড. চৌধুরী হাসান সারওয়ার্দী বলেন, “সত্যিকারের শোষণহীন ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমি কাজ করতে এসেছি।”
সুত্রা২৪


