33.1 C
Dhaka
Monday, June 15, 2026

‘এক বাক্সে ভোট পাঠাতে’ সমমনা ৫ ইসলামি দলের ঐকমত্য

advertisment
- Advertisement -spot_img

‘একটি বাক্সে ভোট পাঠাতে’ সমমনা পাঁচ ইসলামি রাজনৈতিক দলের নেতারা একমত হয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) সমমনা দলের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক সংলাপে এ বিষয়ে নেতারা ঐকমত্যে পৌঁছান।

এর আগে বেলা সাড়ে ১১টায় রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

সংলাপে অংশ নেয় বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলাম পার্টি ও খেলাফত মজলিস। বেলা সোয়া একটায় সংলাপ শেষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে রেজাউল করীম বলেন, “আমরা সমমনা পাঁচটি ইসলামী রাজনৈতিক দল একত্র হয়ে মৌলিক কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পেরেছি। জাতীয় নির্বাচন সামনে, আমরা চাই ইসলামি দলগুলো যেন একটি বাক্সে ভোট দিতে পারে, এ বিষয়ে কাজ অনেক দূর এগিয়েছে।”

তিনি আরও জানান, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের বিষয়ে দলগুলো একমত হয়েছে। পাশাপাশি বিদেশি হস্তক্ষেপ রোধে এবং ইসলামি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

নারী সংস্কারবিষয়ক কমিশন বাতিল, ফ্যাসিস্ট ও খুনি চক্রের বিচার, টাকা পাচারের তদন্ত এবং সম্পদ ফেরতের দাবিও উত্থাপন করেন নেতারা। রেজাউল করীম বলেন, “সংলাপ চলমান থাকবে, এটা আজকের মধ্যে শেষ নয়।”

উল্লেখ্য, এই সংলাপে বিভিন্ন দলের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন মামুনুল হকসহ ইসলামী আন্দোলন ও সমমনা দলের শীর্ষ নেতারা।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ