27.5 C
Dhaka
Sunday, June 21, 2026

আরাকান আর্মির ভিডিও সব সত্য নয়, আবার মিথ্যাও নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

আরাকান আর্মি সদস্যদের বাংলাদেশে এসে সাংগ্রাই উৎসবে অংশ নেওয়ার ভিডিও প্রসঙ্গে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “সব কিছু সত্য নয়, আবার সবটাই মিথ্যাও নয়।”

২৩ এপ্রিল চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা শেষে তিনি সাংবাদিকদের জানান, সীমান্ত পরিস্থিতি জটিল এবং ব্যালান্স করে এগোতে হচ্ছে। মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মিও বর্ডার এলাকায় প্রভাব রাখছে, ফলে কিছু আমদানি-রপ্তানিতেও তাদের চাঁদাবাজি চলছে বলে জানান তিনি।

খাগড়াছড়ির শিক্ষার্থী অপহরণ প্রসঙ্গে তিনি বলেন, “পাহাড় এখন অনেক শান্ত। ছোটখাটো ঘটনা সমতলেও হয়, একে বড় করে দেখার দরকার নেই।”

রাউজানসহ আশপাশের এলাকায় সন্ত্রাস ও খুনের বিষয়েও তিনি জানান, পাহাড়-সমতল-মহাসড়ক ও বনাঞ্চল মিলিয়ে চট্টগ্রাম বিভাগের সমস্যার ধরন আলাদা। যৌথবাহিনীর অভিযান অব্যাহত আছে এবং সাংবাদিকদের সহায়তায় তদন্ত সহজ হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ