28.3 C
Dhaka
Saturday, June 20, 2026

বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

advertisment
- Advertisement -spot_img

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাঁর বাবার ঠিকাদারি লাইসেন্স সংক্রান্ত ইস্যুতে ফেসবুকে একটি খোলামেলা পোস্ট দিয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে দেওয়া পোস্টে তিনি বাবার ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন।

আসিফ মাহমুদ লেখেন, “প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি।” তিনি জানান, সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি আলোচনায় আসে। এরপর সাংবাদিকের প্রশ্নে তিনি বিষয়টি যাচাই করে নিশ্চিত হন যে, তাঁর বাবা জেলা নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে একটি ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন।

পোস্টে আসিফ জানান, তাঁর বাবা একজন স্কুলশিক্ষক এবং স্থানীয় এক ঠিকাদারের পরামর্শে শুধুমাত্র পরিচয় ব্যবহার করে লাইসেন্সটি করেছিলেন। তবে তিনি স্বীকার করেন, একজন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার বাবার ব্যবসায়িক সম্পৃক্ততা স্পষ্টভাবে স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) তৈরি করে। তাই বিষয়টি বোঝানোর পর তাঁর বাবা নিজেই আবেদন করে লাইসেন্স বাতিল করেছেন।

তিনি আরও লেখেন, “বাবা হয়তো কনফ্লিক্ট অব ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি, সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি।” তিনি নিশ্চিত করেন, লাইসেন্সটি ব্যবহার করে কোনো প্রকল্পে আবেদন করা হয়নি এবং বিষয়টি এখন সমাধান করা হয়েছে।

পোস্টের সঙ্গে তিনি লাইসেন্স বাতিলের আদেশের কপিও যুক্ত করেছেন।

এর আগে সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুকে একটি পোস্টে আসিফ মাহমুদের পিতার প্রতিষ্ঠানের ‘ঠিকাদার তালিকাভুক্তি’র তথ্য প্রকাশ করেন। যাচাই করে জানা যায়, চলতি বছরের ১৬ মার্চ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (কুমিল্লা) থেকে এই তালিকাভুক্তি করা হয়।

আলোচনার শুরু থেকেই উপদেষ্টা আসিফ মাহমুদ স্বচ্ছতা বজায় রেখে দ্রুত পদক্ষেপ নেওয়ায় অনেকেই তার অবস্থানের প্রশংসা করেছেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ