29 C
Dhaka
Monday, June 15, 2026

ডিসেম্বরের আগে নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি: জয়নুল আবদিন ফারুক

advertisment
- Advertisement -spot_img

ডিসেম্বরের আগেই একটি জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, “এখন জনগণের দাবি ও প্রত্যাশা—একটি সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, রোডম্যাপ দিয়ে নির্বাচন কমিশনকে প্রস্তুতির নির্দেশ দিন। আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচনের আশায় আছি।”

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি) আয়োজিত ‘স্থিতিশীল দেশ বিনির্মাণে চাই দ্রুত জাতীয় নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জয়নুল আরও বলেন, “সবাই যখন ড. ইউনূসের কাছে যান, তখন তিনি বলেন, ‘আপনাদের সাহসে আমি সাহস পাই।’ সেই সাহসকে কাজে লাগান, নির্বাচন বিলম্ব করলে দায় আপনারাই নেবেন। আমাদের উদ্দেশ্য সরকার পতন নয়, বরং একটি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠা, যারা সংস্কার করবে।”

তিনি হুঁশিয়ার করে বলেন, “নতুন দল তৈরির চেষ্টা করা হলে ১/১১-এর মতো বদনাম বর্তমান সরকারের ঘাড়ে আসবে। আমরা চাই সবাই মিলে একটি অংশগ্রহণমূলক, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করি।”

সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং বিসিআরসি সভাপতি আলী আশরাফ আখন্দ।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ