বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন জাতি মেনে নেবে না।”
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর মিরপুরে দলীয় গণসংযোগ পক্ষ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, “স্বৈরাচারী শাসকদের দ্রুততম সময়ের মধ্যে বিচার করতে হবে। জাতি আর অন্যায়-অবিচার মেনে নেবে না। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার ও দায়ীদের জবাবদিহির ব্যবস্থা নিশ্চিত করেই নির্বাচনের পথে যেতে হবে।”
সুত্রা২৪


