29 C
Dhaka
Monday, June 15, 2026

বিএনপি যেকোনো মূল্যে ভোটের অধিকারপ্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ: তারেক রহমান

advertisment
- Advertisement -spot_img

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি যেকোনো মূল্যে দেশে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলা বিএনপির ৩১ দফা ভিত্তিক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। কর্মশালায় ৩১ দফার নানা দিক তুলে ধরেন প্রশিক্ষণ সেলের নেতারা।

তারেক রহমান বলেন, “আমরা ১৫ বছর ধরে রাজপথে আন্দোলন করছি। বহু নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন, কেউ কেউ পঙ্গু হয়েছেন। তাদের এই ত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না।”

তিনি আরও বলেন, “এ দেশে যুদ্ধ না হলেও শিশু হত্যা হয়েছে। জুলাই-আগস্টের আন্দোলনে প্রায় ১০০ শিশু নিহত হয়েছে স্বৈরাচারী দমন-পীড়নের মাধ্যমে। এই বলিদান ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য।”

তারেক রহমান জানান, শহীদ জিয়ার আমল থেকেই বিএনপি সংস্কার শুরু করেছে। “সংস্কার চলমান প্রক্রিয়া। আমরা ৩১ দফা দিয়েই থেমে থাকিনি, মানুষের দ্বারে দ্বারে তা পৌঁছে দিচ্ছি।”

তিনি দাবি করেন, দেশের ৭০ ভাগ ভালো কাজ বিএনপির শাসনামলেই হয়েছে— শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, পরিবেশ ইত্যাদি বিষয়ে।

তিনি বলেন, “জনগণের সঙ্গে থাকা ছাড়া বিএনপির আর কোনো উপায় নেই। যারা আন্দোলন করেছেন, এবার তাদের জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে দেশ গঠনের জন্য।”

নারী ও স্বাস্থ্য খাতে পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে এবং নারীদের জন্য ফ্রি শিক্ষা ও আসন সংখ্যা বাড়িয়ে ১০০ করা হবে।”

তিনি সতর্ক করেন, “বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চলছে। একটি অদৃশ্য প্রতিপক্ষ স্পষ্ট হয়ে উঠছে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

কর্মশালায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ফরহাদ হোসেন আজাদ, অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল প্রমুখ।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ