29 C
Dhaka
Monday, June 15, 2026

দেশের ভালো কাজের ৭০ ভাগই বিএনপির: তারেক রহমান

advertisment
- Advertisement -spot_img

গার্মেন্টস খাত, রেমিট্যান্স প্রবাহসহ দেশের অধিকাংশ ইতিবাচক অর্জনের কৃতিত্ব বিএনপির দাবি করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “দেশে ১০০ ভাগ ভালো কাজের মধ্যে ৭০ ভাগ বিএনপি করেছে।”

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঠাকুরগাঁওয়ে ইএসডিও কার্যালয়ে আয়োজিত ‘৩১ দফা ও জনসম্পৃক্তি’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “এটি কেবল বক্তব্য নয়, কাগজ-কলমের হিসাবেই তা প্রমাণিত। এই কারণেই জনগণের আস্থা বিএনপির ওপর।”

তিনি জানান, বিএনপি দীর্ঘদিন ধরেই রাষ্ট্র সংস্কারের চেষ্টায় আছে এবং জিয়াউর রহমানের সময় থেকে সংস্কারের পথচলা শুরু হয়। খালেদা জিয়ার সময় প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে সংসদীয় শাসন চালু করা হয়েছিল, সেটিও সংস্কারের বড় উদাহরণ।

বর্তমান সময়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমি যখন এই সংস্কার প্রস্তাব দিই, তখন দলের মহাসচিব জেলে, চেয়ারপারসন কারাগারে। হাজার হাজার নেতাকর্মী মামলা-মোকদ্দমায় জর্জরিত। তবুও আমরা থেমে থাকিনি।”

তারেক রহমান আরও বলেন, “আমরা প্রতিশ্রুতি দিয়ে থেমে থাকি না, তা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। আর এই সংস্কার চলমান প্রক্রিয়া। আজ আমরা শুরু করব, আগামী প্রজন্ম তা এগিয়ে নিয়ে যাবে।”

কর্মশালায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন। এছাড়াও ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এবং ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুরের নেতারা।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ