27.5 C
Dhaka
Sunday, June 21, 2026

আ. লীগ নিষিদ্ধসহ চার দফা দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের শহীদি সমাবেশ শুরু

advertisment
- Advertisement -spot_img

১০০ দিনের আল্টিমেটাম, দাবি পূরণ না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা, জুলাই গণহত্যা ও পিলখানা হত্যাকাণ্ডসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের ব্যানারে ‘শহীদি সমাবেশ’ শুরু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর ৩টার পর জাতীয় জাদুঘরের সামনে শুরু হওয়া এ কর্মসূচিতে বিপুলসংখ্যক অংশগ্রহণকারী উপস্থিত হন।

সমাবেশ থেকে বক্তারা বলেন, “আওয়ামী লীগ গণহত্যাকারী দল, তাদের আর রাজনীতি করার অধিকার থাকতে পারে না। রাষ্ট্র ও রাজনীতি থেকে তাদের সাংবিধানিকভাবে নিষিদ্ধ করতে হবে।”

উত্থাপিত চার দফা দাবি হলো:

১. জুলাই গণহত্যার বিচার: আগামী ১০০ দিনের মধ্যে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে এবং আওয়ামী লীগকে নির্বাহী আদেশ, আদালতের রায় বা রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

২. শাপলা চত্বর তদন্ত: শাপলা চত্বরের ঘটনার রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। জাতিসংঘের সহায়তায় একটি আন্তর্জাতিক মানের তদন্ত কমিশন গঠন করে শহীদদের তালিকা প্রকাশ ও বিচার প্রক্রিয়া শুরু করতে হবে।

৩. পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ প্রতিবেদন: বিডিআর (পিলখানা) হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ এবং সুপারিশমালা বাস্তবায়ন করতে হবে।

৪. নির্বাচনী ইশতেহারে গণহত্যা বিচার: দেশের সব রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের গণহত্যার বিচারের বিষয়টি স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করতে হবে।

আগামী কর্মসূচি
ইনকিলাব মঞ্চ জানিয়েছে, এই দাবিতে তারা আগামী ১০০ দিন দেশের ৬৪ জেলায় ব্যাপক গণসংযোগ চালাবে। দাবি পূরণ না হলে আগামী ৩৬ জুলাই (৫ আগস্ট) ‘মার্চ ফর বাংলাদেশ’ কর্মসূচির আওতায় শাহবাগ থেকে সচিবালয় ঘেরাও করা হবে।

নেতাদের বক্তব্য
সমাবেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী বলেন, “আমরা গণতন্ত্র ও ইনসাফের জন্য লড়ছি। জনগণের পক্ষে ইতিহাসের দায় নিতে আমরা প্রস্তুত। সময় এসেছে আওয়ামীবিহীন নতুন বাংলাদেশ গঠনের।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ