29 C
Dhaka
Monday, June 15, 2026

ড. ইউনূসের মামলা প্রত্যাহার হলেও বিএনপি নেতাকর্মীদের হয়নি: রিজভী

advertisment
- Advertisement -spot_img

আট মাস পেরিয়ে গেলেও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার না হওয়ায় প্রশ্ন তুলেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হলেও বিএনপি নেতাকর্মীদের মামলাগুলো এখনো বহাল রয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন (এনআরএফ) আয়োজিত এক আলোচনায় রিজভী এসব কথা বলেন।

রিজভী আরও অভিযোগ করেন, আদালত শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে সহায়তা করেছে। তিনি বলেন, “ফ্যাসিবাদের সহযোগী বিচারকদের বিচার হতে হবে। যেমন হিটলারের সহযোগী বিচারকদের বিচার হয়েছিল, তেমনি শেখ হাসিনার সহযোগী বিচারকদেরও বিচার হতে হবে।”

তিনি দাবি করেন, অধিকাংশ উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই, তবে কিছু কিছু ব্যক্তির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সত্য। এছাড়া ডিসেম্বর থেকে জুন পর্যন্ত নির্বাচন নিয়ে সরকার যে দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে দেশবাসীকে ঘুরপাক খাওয়াচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ