29 C
Dhaka
Monday, June 15, 2026

ছাত্রদের কাজ ক্যাম্পাসে, মন্ত্রণালয়ে নয়: রিজভী

advertisment
- Advertisement -spot_img

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্রদের কাজ ক্যাম্পাসে, মন্ত্রণালয়ে নয়। তবে বর্তমানে দেখা যাচ্ছে, বিভিন্ন মন্ত্রণালয়ে ছাত্র সংগঠনের কমিটি দেওয়া হচ্ছে, যা তাদের ভাবমূর্তি নষ্ট করছে। তিনি বলেন, কিছু সুবিধাভোগী শ্রেণি ছাত্রদের বিপথে পরিচালিত করছে এবং প্রলোভনে ফেলছে।

শনিবার (২৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত ‘ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামি, মুক্তি কতদূর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

রিজভী আরও বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলাগুলো চলছে, সেগুলো দ্রুত নিষ্পত্তি করা উচিত। তিনি প্রশ্ন তোলেন, কেন প্রধান উপদেষ্টার মামলা প্রত্যাহার হলেও বিএনপি নেতাকর্মীদের মামলাগুলো এখনো প্রত্যাহার করা হয়নি।

তিনি শেখ হাসিনার শাসনকালে মাদক ব্যবসায়ী, গডফাদারদের এমপি বানানোর অভিযোগ করেন এবং সরকারের দুর্নীতির বিষয়েও মন্তব্য করেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ