27.3 C
Dhaka
Sunday, June 21, 2026

জমি নিয়ে বিরোধে শ্রমিকদল সভাপতিকে পিটিয়ে হত্যা

advertisment
- Advertisement -spot_img

টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জেরে ফজল হক (৫০) নামের এক শ্রমিক দল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফজল হক এর স্ত্রী মরিয়ম বেগম ও ছেলে মনির হোসেন আহত অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৭ এপ্রিল) সকালে উপজেলার বংশীনগর এলাকায় এ ঘটনা ঘটে। ফজল হক উপজেলার বাঁশতৈল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন এবং দীর্ঘদিন ধরে তার ভাতিজা পারভেজের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন, পারভেজসহ অন্তত ২৫ জন ফজল হকের দখলে থাকা জমি দখল নিতে গেলে তাদের মধ্যে বাধা দিতে গিয়ে ফজল হক, তার স্ত্রী ও ছেলে পিটিয়ে রক্তাক্ত করা হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ফজল হককে মৃত ঘোষণা করেন। পুলিশ ইতিমধ্যে হত্যা মামলার প্রক্রিয়া শুরু করেছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ