27.3 C
Dhaka
Sunday, June 21, 2026

উরুগুয়ে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী

advertisment
- Advertisement -spot_img

উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন শনিবার (২৬ এপ্রিল) রোমে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেয়ার পর এই বৈঠক অনুষ্ঠিত হয়।

উভয় নেতা বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং ল্যাটিন আমেরিকা ও এশিয়ার মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্রমন্ত্রী লুবেটকিন উরুগুয়ে ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন, বিশেষ করে ঢাকা ও মার্কোসুর সদস্যদেশগুলোর মধ্যে আরও শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতা গড়ার আহ্বান জানান।

অধ্যাপক ইউনূস ও মন্ত্রী লুবেটকিন যুব বিনিয়োগ ও সামাজিক ব্যবসা উদ্যোগ প্রসারের কৌশল নিয়েও আলোচনা করেন। তারা ‘তিন শূন্য’ তত্ত্ব — শূন্য বেকারত্ব, শূন্য সম্পদ মজুদ এবং শূন্য নিট কার্বন নিঃসরণ — অর্জনের অভিন্ন দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টা ইউনূস লুবেটকিনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং উভয় পক্ষের মধ্যে নিয়মিত উচ্চপর্যায়ের সংলাপ বজায় রাখার উপর গুরুত্ব দেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ