32.7 C
Dhaka
Friday, June 19, 2026

রোহিঙ্গাদের সহায়তায় ৩.৫ মিলিয়ন ডলার দিল জাপান

advertisment
- Advertisement -spot_img

কক্সবাজার ও ভাসানচরে বসবাসরত রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) ৩.৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে জাপান সরকার।

সোমবার (২৮ এপ্রিল) ঢাকায় জাপান দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং আইওএম বাংলাদেশের মিশন প্রধান ল্যান্স বোনো এই চুক্তিতে স্বাক্ষর করেছেন।

এই প্রকল্পের মাধ্যমে কক্সবাজার ও ভাসানচরের প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় বাসিন্দা উপকৃত হবেন। সহায়তার আওতায় থাকবে সুরক্ষা, আশ্রয়, খাদ্যবহির্ভূত পণ্য ও এলপিজি সরবরাহ, পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি সেবা। একইসঙ্গে ভাসানচরে রোহিঙ্গাদের জন্য জীবিকা নির্বাহের সুযোগ এবং কক্সবাজারে স্থানীয় জনগণের জন্য দুর্যোগ ঝুঁকি হ্রাস ও সুরক্ষা সেবা প্রদান করা হবে।

রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, “কক্সবাজার ক্যাম্প পরিদর্শনের পরপরই এই চুক্তি স্বাক্ষর করতে পেরে আমি আনন্দিত। আশা করছি, এই সহায়তা রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগণের জীবনযাত্রার মান আরও উন্নত করবে।”

সূত্র: জাপান দূতাবাস, ঢাকা

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ