27.2 C
Dhaka
Monday, June 15, 2026

‘জামায়াত-শিবির, বাকশাল, খাম্বা একেকটা গালি, এখন জয় বাংলাও এক ধরনের গালি’ — গোলাম মাওলা রনি

advertisment
- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদক:
সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট কলাম লেখক গোলাম মাওলা রনি বলেছেন, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বহু দল ও মতবাদ এখন গালির সমার্থক হয়ে উঠেছে।

রবিবার (২৭ এপ্রিল) একটি বেসরকারি টেলিভিশনের টকশো আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “জামায়াত-শিবির, রাজাকার, আল-বদর, বাকশাল, হাওয়া ভবন, খাম্বা—সবই এখন গালি হয়ে গেছে। এমনকি আওয়ামী লীগ নামটিও মানুষের কাছে আর আগের মতো গ্রহণযোগ্য নয়। তারা এখন ‘জয় বাংলা’ বললেও, সেটিও এক ধরনের গালির মতো ব্যবহার হচ্ছে।”

তিনি আরও বলেন, “বর্তমানে দেশের ছাত্র-যুব সমাজ নতুন রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা বলছে। এখন বাংলাদেশের মূলধারার রাজনৈতিক শক্তি বলতে জামায়াত-শিবির, বিএনপি ও আওয়ামী লীগই আছে। তবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি তাদের আগের শক্তি হারিয়েছে। এখন যদি নির্বাচন হয়, ৯৫ শতাংশ আসনে বিএনপি জয়ী হবে, বাকিটা পাবে জামায়াত।”

টকশোতে বক্তব্য রাখতে গিয়ে গোলাম মাওলা রনি আরও উল্লেখ করেন, “বর্তমান শাসকগোষ্ঠী (এনসিপি) মনে করে, পুরো দেশ তাদের সমর্থন করছে। এটি তাদের এক ধরনের বিভ্রম। তারা মনে করে, বিএনপি ১৭ বছরে যা পারেনি, তারা তা করে দেখিয়েছে।”

তিনি উদাহরণ টেনে বলেন, “আজকের তরুণরা ফেসবুক, টুইটার, গুগলের যুগে বড় হয়েছে। তারা মুহূর্তেই বিশ্বের গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চের খবর পায়। অথচ নেপোলিয়নের সময় তা ছিল অকল্পনীয়। তাই তরুণ নেতৃত্ব নিয়ে বর্তমান রাজনৈতিক বাস্তবতা ভিন্ন।”

রাজনীতির প্রজন্মগত ব্যবধান প্রসঙ্গে তিনি বলেন, “এখনকার তরুণরা মনে করে, পুরনো প্রজন্মের সময় শেষ। প্রযুক্তিতে দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণই আজকের রাজনীতির বাস্তবতা।”

এনসিপির প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “এনসিপির নেতৃত্বে থাকা ড. ইউনূস আন্তর্জাতিক মানের স্ট্র্যাটেজিস্ট। তার পদক্ষেপ বুঝে ওঠার আগেই তারা মাঠের বাস্তবতা বদলে দিচ্ছে।”

গোলাম মাওলা রনি সতর্ক করে বলেন, “বর্তমান রাজনৈতিক মেরুকরণ দুই পাড়ের মতো—দুই শক্তি আছে, মাঝখানে বিশাল দূরত্ব। সেই ব্যবধান নির্বাচন ছাড়া পার হওয়া সম্ভব নয়।”

শেষে তিনি বলেন, “শুধু অতীত ইতিহাস দিয়ে বর্তমান বা ভবিষ্যৎ রাজনীতি নির্ধারণ করা যাবে না। সময়ের সঙ্গে রাজনীতির নিয়মও পাল্টেছে। এখন প্রয়োজন সময়োপযোগী সিদ্ধান্ত ও কার্যকর রাজনৈতিক কৌশল।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ