27.2 C
Dhaka
Monday, June 15, 2026

আল জাজিরায় ড. ইউনূসের সাক্ষাৎকার: আগামী নির্বাচন ২০২৬ সালের জুনের মধ্যে

advertisment
- Advertisement -spot_img

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, দেশের আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “সংস্কারের মাত্রা ও ঐকমত্যের ওপর নির্ভর করে নির্বাচন দ্রুততর হতে পারে, এমনকি ২০২৫ সালের ডিসেম্বরেও। তবে, সংস্কার প্রক্রিয়ায় সময় বেশি লাগলে ২০২৬ সালের জুন পর্যন্ত সময় লাগতে পারে, এর পরে নয়।”

ড. ইউনূস আরও জানান, নির্বাচন হবে দেশের ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, এখনো এ বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি, এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নির্বাচন কমিশন ও দলগুলোর প্রতিক্রিয়ার ওপর নির্ভর করবে।

সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের গ্রহণযোগ্যতা প্রসঙ্গে তিনি বলেন, “মানুষ এখনো মনে করে এই সরকার একটি ভালো সমাধান। এখনই দ্রুত ক্ষমতা হস্তান্তরের দাবিতে জনগণের মধ্যে কোনো জোরালো চাপ নেই।”

ভারতে অবস্থানরত শেখ হাসিনার প্রসঙ্গে ড. ইউনূস জানান, বাংলাদেশ সরকার ইতিমধ্যে ভারতের কাছে তাকে ফেরত পাঠানোর জন্য অনুরোধপত্র পাঠিয়েছে এবং এখন আদালতের আইনি নোটিশের জন্য অপেক্ষা করছে। তিনি বলেন, “যদি ভারত শেখ হাসিনাকে রাখতে চায়, তা হলে বিষয়টি মেটানো কঠিন হবে। তবে বিষয়টি সংবেদনশীল হওয়ায় সরাসরি মন্তব্য করা উচিত নয়।”

এছাড়া, চীন সফর প্রসঙ্গে ড. ইউনূস বলেন, তিনি স্বাধীনভাবে বিভিন্ন দেশ সফর করছেন, বিশেষ করে সার্ক পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যে। ভারত সফরের জন্য ইচ্ছা প্রকাশ করলেও সাড়া না পাওয়ায় তিনি চীনে গিয়েছেন এবং এখন মালয়েশিয়া সফরের পরিকল্পনা করছেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ