চিকিৎসা শেষে লন্ডন থেকে ফিরছেন বিএনপি চেয়ারপার্সন, চলছে এয়ার অ্যাম্বুলেন্সের প্রস্তুতি
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া চিকিৎসা শেষে আগামী ৪ অথবা ৫ মে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার।
বৃহস্পতিবার (১ মে) বিকেলে এ তথ্য জানান তিনি।
আব্দুস সাত্তার বলেন, “আমরা প্রাথমিকভাবে ম্যাডামকে আগামী ৪-৫ মে লন্ডন থেকে দেশে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছি।”
তিনি আরও বলেন, “আসলে ম্যাডামকে নিয়ে আসতে হবে এয়ার অ্যাম্বুলেন্সে। সেটি নিশ্চিত করার বিষয় আছে, সঙ্গে রয়েছে ম্যাডামের শারীরিক অবস্থার বিষয়টিও। তাই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না, তবে ৪-৫ মে তারিখ ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছি।”
উল্লেখ্য, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন এবং চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।


