35.3 C
Dhaka
Wednesday, June 10, 2026

গিলের ও পন্থের ফিফটিতে ভারতের লিড ৪০০

advertisment
- Advertisement -spot_img

ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে ভারত দ্বিতীয় ইনিংসে দেড়শতক পেরিয়ে গেছে। হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন শুভমান গিল ও ঋষভ পন্থ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২০৫ রান করেছে ভারত। গিল ৮৬ ও ঋষভ পন্থ ৮২ রানে ব্যাট করছেন। দলটির লিড দাঁড়িয়েছে ৪৩২ রান।

গতকাল ৩ উইকেট হারিয়ে ৮১ রান তুলে দিন শেষ করেছে ভারত। গতকালই তাদের লিড দাঁড়িছিল ৩০৮ রান।

এর আগে চেন্নাই টেস্টে ভারতের বিপক্ষে বোলিংয়ে দুর্দান্ত শুরু এনেও সেটি ধরে রাখা যায়নি। প্রথম ইনিংসে ৩৭৬ রানের বড় স্কোর গড়েছে রোহিত শর্মার দল। যেখানে ব্যাটিংয়ে নেমে ভারতীয় পেসারদের তোপে মাত্র ১৪৯ রানে অলআউট হয় নাজমুল হাসান শান্তর দল। ২২৭ রানে এগিয়ে থাকলেও বাংলাদেশকে ফলোঅনে না পাঠিয়ে ব্যাটিংয়ে নামে ভারত।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ