27.2 C
Dhaka
Monday, June 22, 2026

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা সহজ করল চীন

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশিদের জন্য চীনা দূতাবাস চীনগামী চিকিৎসা ভিসার জন্য ‘গ্রিন চ্যানেল’ চালু করেছে। পাশাপাশি, বাংলাদেশি নাগরিকরা কীভাবে চীনের চিকিৎসা ভিসা পাবেন, সে বিষয়ে বিস্তারিত জানিয়েছে দূতাবাস।

রোববার (৪ এপ্রিল) ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে চিকিৎসা ভিসা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করে।

চীনা দূতাবাস জানায়, বাংলাদেশে অবস্থিত দূতাবাস চীনে চিকিৎসা ভিসার জন্য বিশেষ সুবিধা চালু করেছে। এ সুবিধার আওতায় প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার প্রক্রিয়া সহজ করা হয়েছে। বাংলাদেশের বৈধ ব্যবসায়িক লাইসেন্সধারী স্থানীয় ট্রাভেল এজেন্সিগুলো চীনে চিকিৎসা নিতে আগ্রহী ভ্রমণকারীদের জন্য ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট ও আত্মীয়তার প্রমাণ সংক্রান্ত গ্যারান্টি লেটার ইস্যু করতে পারবে। এই ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সার্টিফিকেট সত্যায়নের প্রয়োজন হবে না।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এজন্য একটি ডেডিকেটেড ‘গ্রিন চ্যানেল’ সার্ভিস চালু করা হয়েছে। ঢাকার বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে প্রাসাদ ট্রেড সেন্টারের তৃতীয় তলায় অবস্থিত ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টার ও দূতাবাস চিকিৎসা ভিসা সংক্রান্ত জিজ্ঞাসার জন্য ডেডিকেটেড হটলাইন চালু করেছে।

হটলাইন নম্বরগুলো হলো:

  • দূতাবাস: ০২২২২২৬০১০৩, ০১৭০৮৪৬৪৮০৯
  • ভিসা সেন্টার: ০২২২১২৮০৩২৬১
  • হোয়াটসঅ্যাপ সার্ভিস নম্বর: ০১৮৮৫০৪১৩৬৪

অনলাইন আবেদনে অগ্রাধিকার দেওয়া হবে এবং আবেদন জমা দেওয়ার পর দ্রুত যাচাই করা হবে। মেডিকেল ভিসার জন্য ভিসা সেন্টারে একটি ডেডিকেটেড কাউন্টার স্থাপন করা হয়েছে, যার ফলে আবেদনকারীরা দীর্ঘসময় লাইনে না দাঁড়িয়ে সহজেই আবেদন জমা দিতে পারবেন।

জরুরি চিকিৎসা সংক্রান্ত কেসগুলো ‘গ্রিন চ্যানেল’ সুবিধার আওতায় একই দিনে ভিসা পাবে। যাদের অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত আছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে সাক্ষাৎকার নেওয়া হবে। আর যদি কারও শারীরিক অবস্থার কারণে দূতাবাসে উপস্থিত হওয়া সম্ভব না হয়, তাহলে ট্রাভেল এজেন্সির গ্যারান্টি লেটারের মাধ্যমে রিমোট ইন্টারভিউয়ের সুযোগ দেওয়া হতে পারে।

এই পদক্ষেপ বাংলাদেশি নাগরিকদের চীনে উন্নত চিকিৎসাসেবা গ্রহণে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ