27.1 C
Dhaka
Monday, June 22, 2026

ভারত-পাকিস্তান পরিস্থিতি নিয়ে উদ্বেগ, গভীর পর্যবেক্ষণে বাংলাদেশ

advertisment
- Advertisement -spot_img

কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার দুই সপ্তাহ পর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চলমান পরিস্থিতি বাংলাদেশ সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

বুধবার (৭ মে) প্রকাশিত বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তানের মধ্যে উদ্ভূত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এ অবস্থায় উভয়পক্ষকে সংযত থাকার পাশাপাশি উত্তেজনা বৃদ্ধিতে কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।”

বিবৃতিতে আরও বলা হয়, “আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ বিশ্বাস করে, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই সংকট নিরসন সম্ভব। আমরা আশা করছি, শেষ পর্যন্ত শান্তিপূর্ণ সমাধানই আসবে এবং এই অঞ্চলের জনগণ উপকৃত হবে।”

উল্লেখ্য, বুধবার মধ্যরাতে ভারতের সামরিক বাহিনী পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে হামলা চালায়, যার ফলে দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা চরমে পৌঁছেছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ