27.1 C
Dhaka
Monday, June 22, 2026

ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

advertisment
- Advertisement -spot_img

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন আগামী বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবর্তনে প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। এ উপলক্ষে তাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্মানসূচক ডি-লিট (D.Litt) ডিগ্রি প্রদান করবে।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে হতে যাওয়া এই বৃহত্তম সমাবর্তনে অংশ নেবেন মোট ২২,৫৬০ জন গ্র্যাজুয়েট। এদিন ২২ জন গবেষককে পিএইচডি ও ১৭ জনকে এমফিল ডিগ্রি দেওয়া হবে। এছাড়া স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা উপাচার্যের স্বাক্ষরিত সনদ গ্রহণ করবেন।

সমাবর্তনে বক্তব্য রাখবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানসহ কয়েকজন উপদেষ্টা উপস্থিত থাকবেন।

সমাবর্তন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী জানান, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এতো বড় সমাবর্তন এর আগে হয়নি। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার আশা ব্যক্ত করেন তিনি।

বুধবার (১৪ মে) দিনব্যাপী কার্যক্রম:

  • সকাল ৭টা থেকে ১২টা পর্যন্ত গাউন-টুপি ও খাবার বিতরণ।
  • দুপুর ১টার মধ্যে কেন্দ্রীয় খেলার মাঠের প্যান্ডেলে প্রবেশ বাধ্যতামূলক।
  • ১:৪৫ মিনিটে সমাবর্তন শোভাযাত্রা (গ্র্যাজুয়েটরা অংশ নিতে পারবেন না)।
  • ২টা থেকে ৪টা পর্যন্ত মূল অনুষ্ঠান।
  • জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে থাকবে প্রধান উপদেষ্টার বক্তব্য, ডি-লিট প্রদান, শিক্ষা উপদেষ্টা, উপাচার্য ও উপ-উপাচার্যদের বক্তব্য।

বিশেষ নির্দেশনা:

  • দুপুর ১টার পর কোনো সমাবর্তীকে প্রবেশ করতে দেওয়া হবে না।
  • অনুষ্ঠান চলাকালীন কেউ বের হতে বা প্রবেশ করতে পারবেন না।
  • প্যান্ডেলের ভিতরে মেডিকেল টিম ও ওয়াশরুমের ব্যবস্থা থাকবে।
  • মোবাইল ফোন ছাড়া অন্য কিছু সঙ্গে আনা নিষেধ।
  • শিশু ও বৃদ্ধদের আনার পরামর্শ দেওয়া হয়নি।
  • ব্যক্তিগত গাড়ি পার্কিং নিজ দায়িত্বে করতে হবে।

পরিবহন ও সম্প্রচার:

  • শহরের নির্দিষ্ট পয়েন্ট থেকে সকাল ৬টা থেকে ১০০টি বাস ক্যাম্পাসে আসবে।
  • ক্যাম্পাসে দোকান ও হোটেল খোলা থাকবে, তবে প্রধান উপদেষ্টার রুটে থাকা হোটেলগুলো বন্ধ থাকতে পারে।
  • শহীদ মিনার, জারুল তলা, সায়েন্স ফ্যাকাল্টিসহ ৫টি স্থানে এলইডি পর্দায় অনুষ্ঠান সম্প্রচার হবে।
  • বিটিভি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ