29.1 C
Dhaka
Monday, June 15, 2026

রাজনৈতিক দল নিষিদ্ধের মাধ্যমে কোনও সমস্যার সমাধান হয় না: গয়েশ্বর চন্দ্র রায়

advertisment
- Advertisement -spot_img

ঢাকা:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করার মাধ্যমে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। সমাজের মানসিকতা এবং আইনের শাসন নিশ্চিতের মাধ্যমেই কে গ্রহণযোগ্য আর কে নিষিদ্ধ, তা মানুষই নির্ধারণ করে।

শনিবার (১০ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ১২ দলীয় জোটের সমাবেশে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশত্যাগ করেছেন, অথচ কোনও সংস্থা তা জানে না—এটা বিশ্বাসযোগ্য নয়। সরকারের সম্মতি ছাড়া তিনি বাইরে যেতে পারেন না। যারা ১/১১ সৃষ্টি করেছিল, তারাই এখনো অন্তরাল থেকে অন্তর্বর্তীকালীন সরকারের পেছনে কলকাঠি নাড়ছে।”

তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, “মামলা থেকে খালাস পাওয়ার পরেও তার ওপর চালানো নির্যাতনের ক্ষত আজও রয়ে গেছে। দেশে ফিরতে তার কোনো আইনি বাধা নেই, তবে সরকারকে এ বিষয়ে পর্যাপ্ত নিশ্চয়তা দিতে হবে। বিদেশে থেকেও তিনি সকলকে ঐক্যবদ্ধ করে আন্দোলন সফল করেছেন।”

তিনি আরও বলেন, “গণতন্ত্রই সব ধরনের রাজনৈতিক সংস্কারের পূর্বশর্ত। একটি গ্রহণযোগ্য নির্বাচন ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করেই রাজনৈতিক সংকটের সমাধান হতে পারে।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ