29.1 C
Dhaka
Monday, June 15, 2026

চাঁদাবাজির টাকায় মনোনয়ন কেনার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

advertisment
- Advertisement -spot_img

রাজবাড়ীতে শ্রমিক দলের সমাবেশে বিস্ফোরক মন্তব্য আসলাম মিয়ার

রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট মো. আসলাম মিয়া দলীয় এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, “আমাদের দলেরই একজন ১৫ থেকে ২০ কোটি টাকা চাঁদাবাজি করে সেই টাকা দিয়ে মনোনয়ন কিনতে চান। এমনকি দলের বিরুদ্ধেই নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছেন।”

শুক্রবার (৯ মে) সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে এসব অভিযোগ করেন তিনি। আসলাম মিয়া আরও বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে দলের জন্য যে অর্থনৈতিক ত্যাগ স্বীকার করেছি, তা কল্পনাতীত।”

তিনি দাবি করেন, “তারেক রহমানের নেতৃত্বে ১৫ বছরের আন্দোলনের পর দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা এখন সময়ের ব্যাপার মাত্র। মানুষ আবারও ভোটাধিকার ফিরে পাবে।”

সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, “ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা জুডিশিয়াল ও মেডিকেল কিলিংয়ের মাধ্যমে দেশনেত্রীকে হত্যাচেষ্টা চালিয়েছিলেন। তবে আল্লাহর রহমতে তিনি বেঁচে গেছেন এবং সুস্থ হয়ে দেশে ফিরেছেন।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “চাঁদাবাজি, দখলবাজি, ধান্দাবাজি থেকে দূরে থাকুন। দলে বিভ্রান্তি ছড়াবেন না। আমাকে সহযোগিতা করুন, আমি আপনাদের পাশে থাকব।”

সমাবেশে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা শ্রমিক দলের সাবেক সহসভাপতি মো. আব্দুল জলিল শেখ। সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাইদুল ইসলাম মেহেদী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি গোলাম কাশেমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ