27.7 C
Dhaka
Monday, June 22, 2026

সাবেক এমপি কাজিম উদ্দিন ধনু গ্রেফতার

advertisment
- Advertisement -spot_img

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ মে) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর আফতাবনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৫ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

পুলিশ জানায়, ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ আরিফ (১৮) নামের এক তরুণ নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক এই এমপিকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ জুলাই দুপুরে যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালী বউবাজার রোডের এক মাদরাসার সামনে গুলিবিদ্ধ হন মোহাম্মদ আরিফ। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আরিফের বাবা মোহাম্মদ ইউসুফ বাদী হয়ে গত ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলায় ২৪৩ জনের নাম উল্লেখ করা হয়, যার মধ্যে কাজিম উদ্দিন আহম্মেদ ধনু ছিলেন ১৪ নম্বর আসামি।

যাত্রাবাড়ী থানা সূত্রে আরও জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যা ও হামলার ঘটনায় দায়ের করা চারটি মামলায়ও তিনি এজাহারনামীয় আসামি।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ