33.4 C
Dhaka
Monday, June 22, 2026

রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমরা মতামত দিতে চাই না: ইসি

advertisment
- Advertisement -spot_img

রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে নির্বাচন কমিশন কোনো মতামত দিতে চায় না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার (২১ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “দল ও প্রার্থী নির্বাচনি প্রচার বিধিমালা এবং ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা নিয়ে বৈঠক করেছি। দুটোই বিশদভাবে আলোচনা হয়েছে। তবে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমরা কোনো মতামত দিতে চাই না।”

আবুল ফজল মো. সানাউল্লাহ আরও বলেন, “নীতিগতভাবে খসড়ার অনুমোদন হয়েছে। সংশ্লিষ্ট কমিটি এ নিয়ে কাজ করে কমিশনের কাছে উপস্থাপন করবে। তবে সংস্কার উদ্যোগের সঙ্গে এটি সম্পৃক্ত আছে। কিছু সংশোধনের বিষয় রয়েছে। তাই হয়তো চূড়ান্ত করতে কিছু সময় লাগবে। আচরণ বিধিমালার সঙ্গে সংস্কার কার্যক্রম জড়িত, সেটি সম্পন্ন হলেই বিষয়টি চূড়ান্ত হবে।”

এনসিপির চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি একই বক্তব্য পুনর্ব্যক্ত করে বলেন, “রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমরা কোনো মতামত দিতে চাই না।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ