33.4 C
Dhaka
Monday, June 22, 2026

চীনে প্রায় ৫০ মেট্রিক টন আম রফতানি করবে বাংলাদেশ: কৃষি সচিব

advertisment
- Advertisement -spot_img

আগামী বুধবার চীনে প্রথমবারের মতো প্রায় ৫০ মেট্রিক টন আম রফতানি করবে বাংলাদেশ। পাশাপাশি কাঁঠাল ও লিচু রপ্তানির পরিকল্পনাও করছে সরকার—এ কথা জানিয়েছেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

বুধবার (২১ মে) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে চীনে আম রফতানি সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

কৃষি সচিব বলেন, দেশভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণ করে আম রফতানি কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে সরকার পরিকল্পনা করছে। তিনি আরও জানান, গত বছর বাংলাদেশকে ধান আমদানি করতে হলেও, এ বছর আর তা প্রয়োজন হচ্ছে না।

ড. এমদাদ উল্লাহ আরও বলেন, ডলার সংকটের কারণে একসময় সারের ঘাটতি দেখা দিলেও বর্তমানে সেই সমস্যা নেই। সরকার নানা প্রতিকূলতার মধ্যেও এই সংকটের সফল সমাধান করতে পেরেছে।

তিনি দাবি করেন, স্মরণকালের মধ্যে এবারই সবচেয়ে বেশি শাকসবজি উৎপাদন হয়েছে এবং নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দিতে কৃষি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

কৃষি খাতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে সচিব বলেন, একটি মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কৃষিকে জনপ্রিয় করতে মোবাইল অ্যাপসের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। এছাড়া বিমান ভাড়া কমানোর লক্ষ্যে সিভিল এভিয়েশনের সঙ্গে কার্গো বিমান ব্যবস্থার বিষয়ে আলোচনা চলছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ