29.3 C
Dhaka
Sunday, June 14, 2026

বিচার, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে ঘোষণা করতে হবে

advertisment
- Advertisement -spot_img

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র, বিচার, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করতে হবে। সব পক্ষের সঙ্গে আলোচনা করে একটা সুস্থ সমাধানের দিকে যেতে হবে। পাশাপাশি, রাজনৈতিক দলগুলো এবং জনগণের প্রত্যেককে দায়িত্বশীল আচরণ করতে হবে।

শনিবার (২৪ মে) দুপুরে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “বিচার, সংস্কার এবং নির্বাচন—এই তিনটির রোডম্যাপ একসঙ্গে প্রকাশ করা উচিত। তাহলে জনমনে এবং সব রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হবে, আস্থার জায়গা তৈরি হবে।”

তিনি আরও বলেন, “দেশে এক ধরনের অনিশ্চয়তা এবং অস্থিরতা তৈরি হয়েছে। সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়টি আলোচনায় এসেছে।”

গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে ড. মুহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব নিয়েছেন জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল, এবং এখনও রয়েছে। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল—বিচার, সংস্কার এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করে শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। এই অন্তর্বর্তীকালীন সরকার শুধু কি সরকার? নাকি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সরকার?”

তিনি বলেন, “আমরা মনে করি, অন্তর্বর্তীকালীন সরকার একটি গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে তৈরি হয়েছে। সেই গণআকাঙ্ক্ষা বাস্তবায়নের একটি দায়বদ্ধতা রয়েছে। শুধু নির্বাচন আয়োজন নয়, বরং জুলাই গণহত্যাসহ বিগত আমলের অপরাধগুলোর বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারের মধ্য দিয়ে সরকারকে নির্বাচনের দিকে যেতে হবে।”

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক আরও বলেন, “ড. মুহাম্মদ ইউনূস দায়িত্বেই থাকবেন এবং রাজনৈতিকভাবে সব পক্ষের সঙ্গে আলোচনা করে একটি সমাধানের দিকে যাবেন। জুলাই ঘোষণাপত্রের যে নির্ধারিত সময় দেওয়া হয়েছে, সেই সময় কিন্তু আগাচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রদানের ব্যবস্থা করা উচিত।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ