29.3 C
Dhaka
Sunday, June 14, 2026

‘বিএনপি ঘরে বসে থাকলে দেড়শ বছরেও হাসিনার পতন হতো না’: আবুল খায়ের ভূঁইয়া

advertisment
- Advertisement -spot_img

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, “বিএনপি ঘরে বসে থাকলে দেড়শ বছরেও শেখ হাসিনার পতন ঘটানো সম্ভব হতো না। শহীদদের রক্তের বিনিময়ে আমরা শেখ হাসিনার পতন ঘটিয়েছি। এটি কারও একক কৃতিত্ব নয়।”

শনিবার (২৪ মে) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার রসুলগঞ্জ উচ্চ বিদ্যালয়ে চররুহিতা ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক বিএনপির নেতা নির্বাচনের ভোটগ্রহণ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

আবুল খায়ের বলেন, “এটি হচ্ছে দীর্ঘ পরিক্রমার সমাপ্তির অংশ মাত্র—এক-দেড় মাসের আন্দোলন নয়। সেই আন্দোলনে বিএনপির সাড়ে ৫০০ জন নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন। শত শত মানুষ গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হয়েছেন। বিএনপি কখনো ঘরে বসে থাকেনি, ছিল মাঠে, আছে এবং থাকবে। আমরা হাসিনাকে বিতাড়িত করেছি এবং এই আন্দোলনে নিজেদের সর্বশক্তি নিয়োজিত করেছি।”

তিনি অভিযোগ করে বলেন, “নতুন করে একটি ত্রিমুখী চক্রান্ত শুরু হয়েছে। দেশকে নিয়ে নতুন খেলা শুরু হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে, যাতে আগামী দিনে অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছানো যায়।”

বর্তমান অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তিনি বলেন, “আমরা এ সরকারকে সমর্থন জানিয়েছি। অবিলম্বে একটি নির্বাচনী রোডম্যাপ গ্রহণ করুন এবং দ্রুত নির্বাচন দিন। একটি অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না। তাদের পক্ষে রাষ্ট্রের মৌলিক কাঠামো পরিবর্তনের অধিকার নেই।”

তিনি আরও বলেন, “স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের কিছু মৌলিক সিদ্ধান্ত সংসদে নির্বাচিত জনপ্রতিনিধিরাই নেবেন। আমরা চাই, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক। ডানে-বাঁয়ে চিন্তার সুযোগ নেই।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ