মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১২ সালের ২২ আগস্ট মগবাজারের নিজ বাসা থেকে আজহারুল ইসলামকে গ্রেফতার করা হয়। এরপর ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে।
২০১৫ সালের ২৮ জানুয়ারি আজহারুল ইসলাম রায়ের বিরুদ্ধে আপিল করেন। দীর্ঘ শুনানি শেষে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ তার মৃত্যুদণ্ড বহাল রাখে। এরপর ২০২০ সালের ১৫ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
তবে রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন তিনি ২০২০ সালের ১৯ জুলাই। সর্বশেষ ২০২4 সালের ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনানি শেষে ফের পূর্ণাঙ্গ আপিল শুনানির অনুমতি দেয়। এটাই প্রথম মানবতাবিরোধী অপরাধের মামলা, যা রিভিউ পর্যায়ে পুনরায় আপিল শুনানির সুযোগ পায়।
চূড়ান্ত শুনানি শেষে মঙ্গলবার তাকে খালাস দেয়া হলো।


