33.4 C
Dhaka
Monday, June 22, 2026

অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

ঢাকা, ২৮ মে ২০২৫
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বুধবার সকালে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আয়োজিত আম রফতানির উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের গ্রেফতার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
“তাকে ধরতে সময় লেগেছে। তবে সরকার সব দুষ্কৃতিকারীকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর। অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

এদিন অনুষ্ঠানে কৃষি উপদেষ্টা হিসেবে আম রফতানি কার্যক্রমের উদ্বোধন করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন,
“কৃষকদের উৎপাদনে উৎসাহ দিতে হবে। তাহলেই উৎপাদন বাড়বে এবং কৃষক ও ভোক্তা—উভয়েই উপকৃত হবে।”

রফতানি বিষয়ে তিনি বলেন,
“আমদানি কমাতে হলে রফতানি বাড়াতে হবে। এ বছর আমের উৎপাদন গতবারের তুলনায় বেশি হয়েছে।”

অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ছাড়াও কৃষক ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ