33.4 C
Dhaka
Monday, June 22, 2026

নয়াপল্টনে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ শুরু

advertisment
- Advertisement -spot_img

ঢাকা, ২৮ মে ২০২৫
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয়েছে ‘তারুণ্যের সমাবেশ’। বুধবার বিকেল সাড়ে তিনটায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশের সূচনা হয়।

বিএনপির তিন অঙ্গসংগঠন—ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগ থেকে বিপুলসংখ্যক তরুণ অংশ নিচ্ছেন।

সকাল থেকেই নয়াপল্টন এলাকায় অংশগ্রহণকারীদের জমায়েত শুরু হয়। সমাবেশে তারুণ্যের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

বিকেল ৫টায় সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশের তরুণ প্রজন্মের সামনে বিএনপির রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও আগামী দিনের কৌশল উপস্থাপন করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

তরুণদের রাজনৈতিকভাবে সম্পৃক্ত করতে মে মাসজুড়ে একাধিক কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদল। ‘তারুণ্যের সমাবেশ’ তারই অংশ হিসেবে আয়োজিত হচ্ছে।

নয়াপল্টন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে কর্মসূচি চলতে দেখা গেছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ