29.3 C
Dhaka
Sunday, June 14, 2026

কারও বিচার করতে হলে তা বিএনপি করবে: আমীর খসরু

advertisment
- Advertisement -spot_img

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কারও বিচার যদি করতে হয়, সেটা বিএনপি করবে। কারণ, বিএনপির মতো এত কঠিন সময় কেউ অতিক্রম করেনি, এত ত্যাগ কেউ স্বীকার করেনি।

বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের সমাবেশ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, “যারা আজ বিচারের কথা বলছে—শেখ হাসিনার পতন না হলে তারা কোথায় থাকত? কেউ থাকত বিদেশে, কেউ চাকরি করত, কেউ বা ব্যবসা-বাণিজ্যে ব্যস্ত থাকত। আর আমরা থাকতাম জেলে কিংবা ফাঁসির কাষ্ঠে। সুতরাং, বিচার আমরা করব। আপনাদের ওপর আমাদের ভরসা নেই।”

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপির আগে কেউ সংস্কারের কথা বলেনি। ৭ বছর আগে খালেদা জিয়া ‘ভিশন-২০৩০’-এর মাধ্যমে সংস্কারের প্রস্তাব দেন। এমনকি ২ বছর আগে তারেক রহমান ২৭ দফার মাধ্যমে জাতীয় পুনর্গঠনের রূপরেখা দিয়েছেন।”

তিনি আরও বলেন, “যদি গুরুত্বপূর্ণ সংস্কারে ঐকমত্য না হয়, তাহলে সেই সংস্কার করবে দেশের জনগণ। যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, জনগণের ভোটের মাধ্যমেই সেই সিদ্ধান্ত হবে। আপনারা অন্তর্বর্তী সরকার হিসেবে সিদ্ধান্ত নেয়ার অধিকার কোথায় পেলেন?”

শেখ হাসিনার পতন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “খালেদা জিয়া জীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। তারেক রহমান সেনাপতির ভূমিকা পালন করে স্বৈরাচার পতনের পথ খুলে দিয়েছেন।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ